Circle Gallery

Friday, July 8, 2016

ঈদশেষে ফিরছে মানুষ

বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটির শেষদিন শনিবার (৯ জুলাই) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ, গাবতলি আন্তজেলা বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, পরিবার-পরিজন নিয়ে ফিরছেন অনেকে। 
রেল স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে গন্তব্যে যেতে অপেক্ষমাণ অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, শেষ মুহূর্তের ঝক্কি-ঝামেলা এড়াতে একটু আগে-ভাগে ফিরছেন তারা। 
দিনের শেষদিকে ঢাকামুখী জনস্রোত আরও বাড়বে। রোববার (১০ জুলাই) থেকে অফিস-আদালত খুলছে ৯ দিন টানা বন্ধের পর। তবে রাজধানীর আশপাশের জেলার অনেকে এ দিন সকালে ফিরে অফিস করবেন।
এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হয় ১ জুলাই থেকে। মধ্যে পবিত্র শবে কদরের পরদিন ৪ জুলাই ক্যালেন্ডার অনুযায়ী খোলা খাকলেও বিশেষ ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সরকারি ছুটি ঘোষণা করার নির্দেশ দেন। এতে ঈদে ছুটি গড়ায় টানা ৯ দিনে।