বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায়
ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটির শেষদিন
শনিবার (৯ জুলাই) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ, গাবতলি
আন্তজেলা বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে,
পরিবার-পরিজন নিয়ে ফিরছেন অনেকে।
রেল স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে
গন্তব্যে যেতে অপেক্ষমাণ অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, শেষ মুহূর্তের
ঝক্কি-ঝামেলা এড়াতে একটু আগে-ভাগে ফিরছেন তারা।
দিনের শেষদিকে ঢাকামুখী জনস্রোত আরও বাড়বে।
রোববার (১০ জুলাই) থেকে অফিস-আদালত খুলছে ৯ দিন টানা বন্ধের পর। তবে
রাজধানীর আশপাশের জেলার অনেকে এ দিন সকালে ফিরে অফিস করবেন।
এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হয় ১ জুলাই
থেকে। মধ্যে পবিত্র শবে কদরের পরদিন ৪ জুলাই ক্যালেন্ডার অনুযায়ী খোলা
খাকলেও বিশেষ ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সরকারি ছুটি ঘোষণা
করার নির্দেশ দেন। এতে ঈদে ছুটি গড়ায় টানা ৯ দিনে।








0 comments:
Post a Comment